হোস্টিং কী? — পরিচিতি ও প্রকারভেদ
সংক্ষিপ্ত: হোস্টিং হলো সার্ভারে আপনার ওয়েবসাইটের ফাইল, ডাটাবেস ও ইমেইল সংরক্ষণের সার্ভিস।
বিস্তারিত:
► শেয়ার্ড হোস্টিং: একাধিক সাইট একই সার্ভার রিসোর্স শেয়ার করে — সাশ্রয়ী, ছোট ও মাঝারি সাইটের জন্য উপযুক্ত।
► VPS (Virtual Private Server): ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে নির্দিষ্ট রিসোর্স পাওয়া যায় — বেশি কাস্টমাইজেশন ও পারফরম্যান্স দরকার হলে।
► Dedicated Server: পুরো সার্ভার একাই আপনার — বড় ট্র্যাফিক ও কাস্টম কনফিগের জন্য।
► Cloud Hosting: বহুগুণ স্কেলিং ও উচ্চ অ্যাভেইলেবিলিটি; অটো-স্কেল ব্যবহার করা যায়।
কোনটা খুঁজবেন: ট্র্যাফিক-আনুমান, বাজেট, ব্যবস্থাপনার দক্ষতা, আপটাইম চাহিদা দেখে সিদ্ধান্ত নিন।